"Translate In Your Language"

Monday, 1 October 2012


  1. [ ভালোবাসার দৈহিক সংস্করণ ]
    ---একটি কাল্পনিক চরিত্র

    ভেজা চুলের আদিম গন্ধে উন্মত্ত প্রেমিক
    চুল ছাড়িয়ে যার
    উন্মত্ততা ছড়িয়ে পড়ে সারা দেহে।
    তুমুল ঝড় তোলে প্রেমিকার স্পর্র্শকাতর অঙ্গে ।
    সে ঝড় কতক্ষনই বা স্থায়ী হয়
    এক সময় ঠিকই ঝিমিয়ে পড়ে প্রেমিকার দেহের উপর ।

    ভলোবাসা তখনো টিকে থাকে
    ঝড়ো বাতাস বেড়িয়ে যায় ক্লান্ত
    নিঃশ্বাসের সাথে
    ভালোবাসা ঠিকই রয়ে যায়,
    তাদের ঝিমিয়ে পড়া দেহের ভেতর ।

    প্রেমিককে জড়িয়ে ধরে লজ্জিত প্রেমিকা
    যেন লুকাতে চায় তার ভেতর
    অথবা অপেক্ষায় থাকে দ্বিতীয় ঝড়ের
    কখন আঘাত হানবে তার উপর ।

    এরপর আবার ঝড় আসে,
    যুদ্ধ শুরু হয় নতুন করে
    প্রেমিক একের পর এক জয় করে চলে
    প্রেমিকার মানচিত্রের প্রতিটি ভূখন্ড।
    মেতে উঠে যুদ্ধ জয়ের নেশায় ।

    যুদ্ধ বিরতিতে প্রেমিক যখন দেখে,
    তৃপ্তিময় অপূর্ণতা লেগে আছে প্রেমিকার মুখে,
    তখন তার তলোয়ার আবার বেজে উঠে
    আবার সে ঝাঁপিয়ে পড়ে যুদ্ধ ক্ষেত্রে নব উল্লাসে , নব উদ্দমে ।

    ভালোবাসার দৈহিক রুপ,
    এভাবে একের পর এক সংস্করণ তৈরি করে ।
    দেহ একসময় ক্লান্ত হয়,
    ঘুমিয়ে পড়ে প্রেমিক প্রেমিকার
    আলিঙ্গন ।

    যুদ্ধ ক্ষেত্রের নিষিদ্ধ শব্দগুলোও
    থেমে যায়।
    ভালোবাসা তখনো টিকে থাকে তাদের ঘুমন্ত আলিঙ্গনের ভিতর ।
    ভালোবাসা জেগে থাকে রাতভর ।

No comments:

Post a Comment