"Translate In Your Language"

Monday, 1 October 2012

অসমাপ্ত ভালোবাসা
লিখেছেনঃ নাজমুল হাসান মজুমদার


তোমাকে দেখার পর
এখন আর রাতে ঘুম নেই ,
তুমুল বিস্ময়ে --
বদলে গেছে চারপাশ ;
রাতের নক্ষত্রের মত
তুমি ধাবমান হও ,
আমার শিরায় --
প্রতি বিন্দু কণায় কণায় ।

তোমারি খেয়ালি ভুলে
আমার সর্বনাশ নামে,
প্রতি জোছনা রাতে
হারাই আলোর ভেলায় ।
পিয়াসে যায় তৃষ্ণা আমার
হৃদয়ের ভেতর ,
আমার একবুক ভালোবাসা
তোমার এক পলক চাহনি ।
কাহারে বুঝাই এ আমি বল
কি প্রেম ভর করেছে আমার ওপর ,
তার একজোড়া দৃষ্টি --
যেন বিধিছে বুকের ভেতর ।
আমার হৃদয় গায়ে --
যেন তোমারি আলতো ছোঁয়া ,
মিশে আছে নক্ষত্র সমান অনুভূতি
একরাশি পুষ্প হয়ে ।
তাহাতে হারাই আমি
পেতে এ ভুবনের হাসি ,
হৃদয়ে বাজে গভীর আবেগ
যখন তার হাতে বাজে রাঙ্গা চুড়ি ।
ছেদ পড়ে আমার ভালোবাসার ঘরে
যখন প্রস্থান হয় তোমার ,
তখন অবাক বিস্ময়ে ভাবিয়া থাকি --
ভালোবাসা বুঝি অসমাপ্তই রয় ।

No comments:

Post a Comment